রংপুরে ভাওয়াইয়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শেষ হয়েছে। ভাওয়াইয়া অঙ্গনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।গতকাল বৃহস্পতিবার সকালে উৎসবের শেষ দিনে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর টাউন হলে ভাওয়াইয়া গানে অবদানের জন্য তিন শিল্পীকে সম্মাননা পদক দেওয়া হয়। এই তিন গুণী শিল্পী হলেন: মরহুম কছিম উদ্দিন (মরণোত্তর), রোমেনা চৌধুরী (মরণোত্তর) ও মো. সিরাজ উদ্দীন।তিন দিনের ভাওয়াইয়া গানের আসর ছাড়াও ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সে সঙ্গে শহরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ায় ভাওয়াইয়া গানের স্কুল উদ্বোধন হয়েছে। তিন দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন, জেলা প্রশাসক বি এম এনামুল হক ও প্রবীণ ভাওয়াইয়া শিল্পী মো. সিরাজ উদ্দীন। এ ছাড়া প্রতিদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।