রংপুরে মাদকের বিস্তার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিভিন্ন সীমান্ত দিয়ে জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও হারাগাছ রুটে অবাধে আসছে ফেনসিডিল, হেরোইনসহ নেশাজাতীয় দ্রব্য। এক বছরের ব্যবধানে র্যাব ও পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় তিন শতাধিক ব্যক্তিকে। কিন্তু এর পরও বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা।অনুসন্ধানে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হিলি, বিরামপুর; কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, ভুরুঙ্গামারী; লালমনিরহাটের মোগলহাট, কালীগঞ্জ সীমান্ত এলাকা গড়িয়ে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর ও গঙ্গাচড়ার বিভিন্ন এলাকা দিয়ে এসব মাদকদ্রব্য রংপুরে আসছে। এখান থেকে এসব নেশাজাতীয় দ্রব্য ছড়িয়ে পড়ছে সারা দেশে।র্যাব-৫ রংপুর ক্যাম্প সূত্র জানায়, এক বছরের ব্যবধানে তারা প্রায় এক লাখ ফেনসিডিলের বোতল, হেরোইনসহ দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এক বছরে তারা প্রায় ৭৫ হাজার ফেনসিডিল উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক উদ্ধারসহ গ্রেপ্তারও করা হচ্ছে।