রংপুরে যুবলীগ কর্মী ছুরিকাঘাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও যুবলীগ কর্মী মাসুদ রানা (৩৫) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রংপুর শহরের কলেজ রোড খামার এলাকায় আজ বেলা ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পুলিশ সূত্র জানায়, টেন্ডারের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টায় তাঁর মৃত্যু হয়। এঘটনায় ওই সংঘর্ষের সময় আহত ডালিমকে (৩৫) হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও কোন মামলা হয়নি।