রংপুরে শাস্ত্রীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সংগীত। অনুষ্ঠানে শিল্পী তমালকান্তি লাহিড়ীকে সংবর্ধিত করা হয়। এতে সভাপতিত্ব করেন কবি সুরুজ চৌধুরী। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম ও আতিকুর রহমান। বক্তব্য দেন সিরাজুদ্দিন, মিলন ভট্টাচার্য, আফজাল হোসেন খান, মাজেদুর রহমান এবং সংবর্ধিত শিল্পী তমালকান্তি লাহিড়ী। শিল্পী তমালকান্তিকে সম্মাননা প্রদান করেন সুরুজ চৌধুরী ও সিরাজ উদ্দিন। দ্বিতীয় পর্বের শুরুতে তবলায় লহরা পরিবেশন করেন প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা। এরপর সন্তুর ও গিটারে যুগলবন্দী পরিবেশন করেন শিল্পী তমালকান্তি লাহিড়ী ও জিয়াউল হক। তবলায় সহযোগিতা করেন আবুল হোসেন, রবিউল হোসেন ও ঋত্বিক মাহমুদ। রাজশাহীর শিল্পী পণ্ডিত শিবনাথ দাস বাঁশিতে ধনু পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় তবলায় ছিলেন সঞ্জয় মুখার্জি। পুরো অনুষ্ঠান পরিচালনা করেছেন খায়রুল আনাম ও বুবলী কুণ্ড।