রংপুরে শিবিরের ৯ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ছাত্রশিবিরের নয়জন কর্মীকে আজ শুক্রবার আটক করেছে পুলিশ। মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে শহরের শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর অফিসের সামনে থেকে ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় তারা উসকানিমূলক স্লোগান দেয়। পুলিশ বাধা দিলে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। সেখান থেকে পুলিশ নয়জন শিবির কর্মীকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন—মনোয়ার হোসেন (২১), তারেক (১৮), আবু তোহা (২০), আনোয়ারুল ইসলাম (২১), শফিকুল ইসলাম (২২), শাহজালাল (২১), আরমান আলী (২০), আলমগীর হোসেন (১৮) ও সাদ্দাম হোসেন (২০)। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজয় দিবসে ছাত্রশিবির উদ্দেশ্যমূলকভাবে মিছিলটি বের করার চেষ্টা করে। এতে শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠত। পুলিশি বাধা উপেক্ষা করে তারা মিছিল বের করার চেষ্টা করলে মিছিল থেকে তাদের আটক করা হয়।