রংপুরে শিবিরের ৯ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ বুধবার ভোরে ছাত্রশিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আনোয়ারুল ইসলাম, সুমন, গোলাম আযম, আবু সাঈদ, খাদেমুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, শামসুল হুদা, ইশতিয়াক আহমেদ ও শফিকুল ইসলাম। এঁরা মাদ্রাসা ও কারমাইকেল কলেজের শিক্ষার্থী। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, শহরের খলিফাপাড়া রেনেসাঁ মেস থেকে আজ ভোর রাতে ছয়জনকে এবং সকাল নয়টার দিকে শহরের শাপলা চত্বর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।