রংপুরে সংস্কৃতি কর্মীদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সংস্কৃতি কর্মীদের মিলনমেলা ‘আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে ২৬ সেপ্টেম্বর। বৃষ্টি উপেক্ষা করে তারা ছুটে যায় এ আড্ডায় যোগ দিতে। এ উপলক্ষে টাউন হলে সংস্কৃতি কর্মীরা গল্প ও গানে জমিয়ে তোলে আয়োজন। দীর্ঘদিন পর সন্ধ্যার এই মিলনমেলায় বিভিন্ন সংগঠনের সংস্কৃতি কর্মীরা জড়ো হয়। সাদামাটা মঞ্চে গল্প, কবিতা ও সংগীত পরিবেশন করা হয়েছে। একে একে কয়েকটি গান শোনান ফারহান শাহীন, টিটু, বোরণ, হাবিব। যন্ত্রীদলে ছিলেন উদাস, নন্দ। এ ছাড়াও আলোচনা করেছেন তারেক, হ্যাপি, মাসুদসহ আরও অনেকে।