রংপুরে স্বননের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে কবিতার সংগঠন স্বননের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে।বিকেলে টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর কেন্দ্রীয় সদস্য বিপ্লব প্রসাদ, সাখাওয়াত রাংগা প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আমন্ত্রিত আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসকুর এ সাত্তার, মোহাম্মদ কামাল ও শাহনাজ। এ ছাড়া রংপুর স্বনন পরিবেশন করে ‘বৃত্ত বড়ত রঙ্গ’ নামের আবৃত্তি প্রযোজনা। অতিথি হিসেবে প্রথম আলোর রংপুর বন্ধুসভার সদস্যরা ‘যাত্রীরা হুঁশিয়ার’ শিরোনামে কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নুরুন্নবী।এ উপলক্ষে সকালে ও বিকেলে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের স্মরণে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত অন্তর্যাত্রা এবং গোলাম রব্বানী পরিচালিত বৃত্তের বাইরে চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে।