রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আজ সোমবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের চালকসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে। জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, সকাল সাড়ে সাতটার দিকে মির্জাপুর এলাকায় রংপুর থেকে বগুড়াগামী ইটবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১১-২৬৮৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাকের (টাঙ্গাইল ট ০২-০৫০৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালকসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রবিউল ইসলাম (৩০), বাড়ি কুষ্টিয়ায়।