রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস দুর্ঘটনায় দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম হুজুর আলী (৩৫)। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার মুটুকপুর গ্রামে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, রুপালি পরিবহনের যাত্রীবাহী একটি বাস নীলফামারীর ডোমার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কলাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এসআই আরও জানান, আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসেরচালক পালিয়ে গেছে।