বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে রংপুর সদর সেক্টরের ১১ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন চার মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।রংপুর সদর সেক্টর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩ আজ সোমবার এ রায় দেন। আদালতে সভাপতিত্ব করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমেদ।রায়ে নায়েক সুবেদার শহিদুল ইসলামকে সাত বছর, নায়েক সুবেদার রেজাউল করিমকে ছয় বছর, নায়েক ময়নুল হক সরকারকে চার বছর, সেপাই কল্যাণ এম সাংগমাকে পাঁচ বছর, সেপাই সাইফুল ইসলামকে তিন বছর, সেপাই ফিরোজ হোসেনকে পাঁচ বছর, সেপাই শহিদুল ইসলামকে এক বছর, হাবিলদার আতাউর রহমানকে চার বছর ছয় মাস, সেপাই ইউনুস আলীকে চার বছর ছয় মাস, সেপাই হারুন অর রশীদকে চার মাস এবং ল্যান্স নায়েক আবদুল ওয়ারেস প্রধানকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।