রংপুরে ২ মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলায় রংপুরে ৩৪ রাইফেল ব্যাটালিয়নের বিচার কার্যক্রম আগামী ২ মার্চ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।আজ বৃহস্পতিবার পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ মুলতবির ঘোষণা করা হয়। এ নিয়ে গত তিন দিনে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো।বিজিবি সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় রংপুর বিজিবি সদর দপ্তরে ১৩ নম্বর বিশেষ আদালতে মামলার কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়। রংপুরে ৪৩ জওয়ান এই মামলার অভিযুক্ত আসামি।উল্লেখ্য, বিচার কার্যক্রমে আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ।