রংপুরে ৪৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় রংপুর ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিদের সর্বোচ্চ ছয় বছর এবং সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। আজ রোববার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩ এ রায় দেন। আদালতের সভাপতি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজনকে ছয় বছর করে, একজনকে পাঁচ বছর নয় মাস, একজনকে পাঁচ বছর তিন মাস, দুজনকে পাঁচ বছর করে, একজনকে চার বছর নয় মাস, চারজনকে চার বছর করে, একজনকে তিন বছর তিন মাস, ১১ জনকে তিন বছর করে, একজনকে দুই বছর নয় মাস, একজনকে দুই বছর ছয় মাস, ছয়জনকে দুই বছর করে, সাতজনকে এক বছর করে, দুজনকে এক বছর ছয় মাস করে, একজনকে এক বছর তিন মাস এবং একজনকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।