রংপুরে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ও যুগ্ম সচিব (প্রশাসন) এই সেলের কার্যক্রম সার্বিকভাবে তদারকি করবেন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।মন্ত্রণালয়ের ২০ জন কর্মকর্তা-কর্মচারী পর্যায়ক্রমে এ সেলের দায়িত্ব পালন করবেন। সমন্বয় সেলের টেলিফোন নম্বর ৭১৬৮২৩৪। মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, পুলিশ সুপার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করে যুগ্ম সচিবকে (প্রশাসন) জানাতে বলা হয়েছে।