রংপুরের পীরগাছায় সংঘর্ষে আহত পুলিশের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় গত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত কনস্টেবল মোজাহার হোসেনের মৃত্যু হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় তিনি আজ মঙ্গলবার বেলা একটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।এ নিয়ে গত কয়েক দিনের সহিংসতায় মোট সাতজন পুলিশ সদস্য নিহত হলেন।গত বৃহস্পতিবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ব্যাপারে রায় ঘোষণার দিন ধার্য ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী ওই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। রায়ে সাঈদীর ফাঁসির আদেশ হয়। রায় ঘোষণার আগে ও পরে সারা দেশে ব্যাপক তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল থানা, পুলিশ ও সরকারি অফিস।