রওনকের রচনায় শখ
রওনক হাসানের রচনায় প্রথমবার নাটকে অভিনয় করলেন শখ। নাটকের নাম ‘আমি তুমি, তুমি আমি আমি...’। নাটকে রওনক হাসান ও শখ একে অপরের বিপরীতেও অভিনয় করেছেন। আরও আছেন লাক্স তারকা বিন্দু। নাটকটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।‘আমি তুমি, তুমি আমি আমি...’ নাটকের গল্প গড়ে উঠেছে দুটি মেয়েকে একজন ছেলের পছন্দের ঘটনাকে কেন্দ্র করে। মেয়ে দুটি ঘটনা জানতে পারলে বিপাকে পড়ে যায় ছেলেটি। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ‘আমি তুমি, তুমি আমি আমি...’ নাটকের গল্প এগোতে থাকে।নাটকটি প্রসঙ্গে শখ বলেন, ‘আমার এমনিতে নাটকের কাজ খুব একটা করা হয় না। করলেও সেটা অনেক ভেবে-চিন্তে তারপর করতে হয়। নাটকের গল্পটিতে ভিন্নতা রয়েছে; একটু মজারও বটে। আশা করছি, রওনক ভাই, আমার ও বিন্দু আপুর অভিনীত এ নাটক দর্শকদেরও ভালো লাগবে।’এ ছাড়া বর্তমানে শখ অভিনীত মুঠোফোনের একটি বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশনে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে।