রওনা হয়েও সমাবেশে গেলেন না শফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের চলা সমাবেশে গেলেন না হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি আজ সন্ধ্যায় মতিঝিলের সমাবেশে যোগ দিতে লালবাগ থেকে রওনা হন। কিন্তু শহীদ মিনার এলাকা পর্যন্ত যাওয়ার পর তিনি আবারও লালবাগে ফিরে যান। তবে শাহ আহমদ শফী কেন সমাবেশে যোগ দেননি, বা পরে যাবেন কি না তা জানা যায়নি।