রক শিল্পীর আকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বিশুদ্ধ রক শিল্পী নেই বলে মনে করেন দেশটির প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমান। হঠাৎ করে কেন এমন মন্তব্য করলেন এই তারকা? আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে নতুন ছবি রকস্টার। রণবীর কাপুর অভিনীত এই ছবির সংগীত পরিচালনা করেছেন রহমান। আর এই ছবির প্রচারণার জন্য শিগগিরই একটা লাইভ কনসার্টের আয়োজন করতে যাচ্ছেন তিনি। কনসার্টের সব জোগাড়যন্তর করতে গিয়েই অস্কারজয়ী রহমান আবিষ্কার করলেন, ভারতে বিশুদ্ধ রকস্টারের বড়ই আকাল। ভারতের সংগীতজগতের এই অপরিপূর্ণতা নিয়ে তিনি বললেন, ‘সত্যিকারের বিশুদ্ধ রক শিল্পী ভারতে নেই। নতুন এই ছবিতে কাজ করতে গিয়েওতাউপলব্ধ করেছি।’ পিটিআই।