রকমারি
গোল্ডেন বয়সোনারঙা চুলের খেলোয়াড়টির হাতে সোনালি ট্রফি, মুখে সোনালি হাসি। ডিয়েগো ফোরলানের সোনালি সময় যে কেটেছে বিশ্বকাপে। চার দশক পর উরুগুয়েকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলায় সবচেয়ে বড় অবদান ছিল তাঁর। টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা পেয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও।হামলা২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। এ বছরের শুরুতে হামলার শিকার টোগো ফুটবল দল। জানুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকান নেশনস কাপে অংশ নিতে বাসে করে আসছিল টোগো দল। স্বাগতিক অ্যাঙ্গোলার সীমান্তে সন্ত্রাসী হামলার শিকার। এ ঘটনায় নিহত হন তিনজন, আহত হন নয়জন।রেকর্ডবাবা ড্যানিয়েল রুডিশাও ছিলেন দৌড়বিদ। ১৯৬৮ অলিম্পিকে ৪–৪০০ মিটার রিলেতে কেনিয়া দলের হয়ে রুপাও জিতেছিলেন। বাবার পথ ধরে ছেলে ডেভিড রুডিশাও হয়েছেন ট্র্যাকের তারকা, যাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে ২০১০। গত জুলাইয়ে আট দিনের ব্যবধানে ৮০০ মিটারে গড়েছেন দুটি বিশ্ব রেকর্ড।বিস্ময়ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসছেন কাতারের খলিফা আল থানি ও রাশিয়ার ইগর শুভালভ। ২০১৮ বিশ্বকাপ আয়োজনের ভার পেয়েছে রাশিয়া, ২০২২ আসরের আয়োজক কাতার। রাশিয়ার জয় যদি বিস্ময় হয়, কাতারকে বলতে হবে মহা বিস্ময়!