রকমারি
বিদায়ইউরোপীয় ফুটবলে ব্রাত্য হয়ে পড়েছিলেন অনেক আগেই। তার পরও ক্যারিয়ারটা ধরে রেখেছিলেন ব্রাজিলের ঘরোয়া ফুটবলে। ভাগ্যবান রোনালদো—ফুটবলকে বিদায় বলতে পেরেছেন হলুদ জার্সি গায়ে চড়িয়েই।রেকর্ডশিরোপা-খরা ঘোচানোর একটা লক্ষ্য নিয়েই ৯৪ মিলিয়ন ইউরো দিয়ে ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদ দলে ভিড়িয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য অবশ্য এখনো পূরণ হয়নি। কিন্তু ২০১০-১১ মৌসুমে লা লিগায় রেকর্ড ৪০ গোল করে পর্তুগিজ এই উইঙ্গার গড়েছেন নতুন রেকর্ড।কোপায় ১৫বিশ্ব ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনাকে পেছনে ফেলে আন্তমহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা জিতেছে উরুগুয়ে। এবারের সাফল্যে সবচেয়ে বেশি, ১৫ বার কোপা আমেরিকা জয়ের নতুন রেকর্ড গড়েছে ফোরলান-সুয়ারেজদের দল।টাইসন-বরণসবচেয়ে কম বয়সে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হয়ে নন্দিত হয়েছিলেন মাইক টাইসন। কিন্তু নিন্দিত হতে শুরু করেন কিছুদিনের মধ্যেই। একসময় নিজেকে ‘গ্রহের সবচেয়ে খারাপ লোক’ হিসেবেও ঘোষণা দিয়েছিলেন তিনি নিজেই। কিন্তু তাঁর বক্সিং-কীর্তি তো উপেক্ষণীয় নয়—বক্সিংয়ের হল অব ফেম তাই বরণ করে নিয়েছে টাইসনকে।