রকেট উৎক্ষপণকেন্দ্র উন্নত করছে উ. কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া তাদের দুটি রকেট উেক্ষপণকেন্দ্রের মধ্যে একটি আরও উন্নত ও আধুনিক করে তুলছে বলে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে জানানো হয়, ২০১২ সালের অক্টোবর থেকে দেশটির তোংহায়ে স্যাটেলাইট উেক্ষপণকেন্দ্রে এই আধুনিকায়নের কাজ চলছে। ৩৮ নর্থ ওয়েবসাইটের এক বিশ্লেষণে বলা হয়, ইরানের সহযোগিতায় উেক্ষপণকেন্দ্রের নতুন রূপ শিগগিরই প্রকাশ করা হবে। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে তোংহায়ে রকেট উেক্ষপণকেন্দ্রটি উন্নত করার চেষ্টা করলেও সফল হয়নি উত্তর কোরিয়া। তোংহায়ে উেক্ষপণকেন্দ্রটি মুসুদান-আরআই নামেও পরিচিত।গত সপ্তাহে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তারা দাবি করেছে, আগের যেকোনো সময়ের চেয়ে এবার তাদের এই পরীক্ষা সফল হয়েছে।