রক্ত দিয়ে দাবি আদায়ে প্রস্তুত লাখো তরুণ: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেছেন, লাখো তরুণ প্রস্তুত হয়ে আছে, প্রয়োজনে তারা রক্ত দিয়ে দাবি আদায় করবে। আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হত্যা করেছে।সম্মেলনে বক্তারা রাজপথ রক্তে রাঙিয়ে দেওয়ার হুমকি দিয়ে বলেন, সরকার দেশ থেকে ইসলাম ধ্বংস করতে চায়। ফতোয়া বন্ধ করতে চায়। নারী-পুরুষের সমান অধিকার চায়। কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন কমিটি তা হতে দেবে না। তাঁরা ফজলুল হক আমিনীর নেতৃত্বে সরকারকে ক্ষমতা থেকে উত্খাত করার হুমকি দেন।