রক্ত দিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতির অধিকার রক্ষা করবে ইসলামী আন্দোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ত দিয়ে হলেও ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অধিকার রক্ষা করবে এ ধারার রাজনৈতিক দল ইসলামী আন্দোলন।আজ শুক্রবার বিকেলে মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে দলের নেতারা এ কথা বলেন। তাঁরা বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে চাচ্ছে, ইসলামী আন্দোলন এ উদ্যোগের পাশেই আছে। জামায়াতে ইসলামী কোনো ইসলামি দল নয়। তাদেরকে সরকার শায়েস্তা করুক। কিন্তু জামায়াতকে শায়েস্তা করার নামে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অধিকার সরকার কেড়ে নিতে পারে না। মুক্তাঙ্গনের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে এ সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ বেলায়েত হোসেন, মোসাদ্দেকদুল্লা আল মাদানি ও এ টি এম হেমায়েত উদ্দিন । সমাবেশ শেষে মুক্তাঙ্গন থেকে একটি মিছিল বের করা হয়।