রক্ত বরন পাপড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতে চলতে বলতে থাকি অতীত আমারকোথাও আলো, কোথাও আঁধার; একটু থামারইচ্ছে হলে দাঁড়িয়ে যাই গাছের ছায়ায়—ছায়া তো নয় মায়ার ছোঁয়া অঙ্গে লাগেকী শিহরণ (!) পার হয়ে যায় অগ্রভাগে।আমি কেবল হাঁটতে থাকি—চলার নেশাস্পর্শ করে দেহ আমার অঙ্গ ঘেঁষা।অন্য কারও শরীর আছে, উষ্ণ গরমচলতে চলতে বলছে মৃদু শরম শরম।শরম তো নয় গরম লাগে ছোঁয়ায় তোমারকোথায় যেন শব্দ উঠে শতেক চুমারচুমোয় চুমোয় লাল হলো গাল ওষ্ঠ দুটিরক্ত বরন পাপড়ি মেলে উঠল ফুটি।ঠোঁটের মাঝে ঠোঁট লাগিয়ে কাঁপছে দেহনাই ছায়া নাই মায়ার বাঁধন পরম স্নেহউথলে ওঠে ঘাম ঝরিয়ে নাচছে শরীরবশ মানে না দেহের বাঁধন এমন অধীর—সোনার শরীর, কোথায় রাখি অঙ্গ আমারবলছে ‘দাঁড়াও, এটাই তোমার জায়গা থামার’।