রক্তপায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের কয়েক মাস পর থেকেই স্ত্রীর শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত নিয়ে পান করতে শুরু করেন মহেশ। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ধামোস জেলার হিন্দোরা থানার শিকারপুরা গ্রামের। ঘটনার শিকার দীপা জানান, মাত্র ১৭ বছর বয়সে ২০০৭ সালে তাঁর বিয়ে হয়েছিল মহেশ আহিরবারের সঙ্গে। তিন বছর ধরে মহেশ নিয়মিত তাঁর রক্ত পান করছেন। মেরে ফেলার হুমকি দেওয়ায় এত দিন কাউকে কিছু বলেননি। কিন্তু চলতি মাসের শুরুর দিকে সাত মাসের সন্তানসহ বাবার বাড়িতে পালিয়ে আসেন। এরপর তিনি হিন্দোরা থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন। টাইমস অব ইন্ডিয়া