রক্তাক্ত বঙ্গবন্ধু এভিনিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট বাংলাদেশে এক বিভীষিকার নাম। জোট সরকারের আমলে সংঘটিত ওই হামলার সত্য উদ্ঘাটনে প্রথম আলো শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে গত সাত বছরে আট শতাধিক ছোট-বড় সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। এর মধ্যে অন্তত ৫০টি ছিল অনুসন্ধানী বা বিশেষ প্রতিবেদন। ভয়ংকর ওই হামলার রহস্য উদ্ঘাটনে জনমত সৃষ্টি এবং তৎকালীন জোট সরকার ও পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রথম আলো ৩৫টি সম্পাদকীয় নিবন্ধ ও বিশিষ্ট ব্যক্তিদের ৬৫টি উপসম্পাদকীয় এবং প্রথম আলো সম্পাদকের পাঁচটি মন্তব্য প্রতিবেদন ছাড়াও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছিল। এখানে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবেদনের শিরোনাম তুলে ধরে ঘটনার পরম্পরা বর্ণনা করা হলো:২০০৪২১ আগস্ট: বিকেল ৫টা ২২ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউতে হামলা হয়। এতে ২২ জন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হন। ২২ আগস্ট: শেখ হাসিনাকে হত্যার সব চেষ্টাই করেছিল হামলাকারীরা।২৪ আগস্ট: এই গ্রেনেড অস্ট্রিয়ার আর্জেস, ব্যবহূত হয়েছিল আফগান যুদ্ধ ও ভারতীয় পার্লামেন্টে হামলায়।২০ নভেম্বর: তিন গ্রেনেড হামলার তদন্ত চাপা পড়েছে।২০০৫৩০ জানুয়ারি: একই গ্রেনেড ছোড়া হয়েছে ঢাকা ও হবিগঞ্জে, হামলাকারীরা কি এক?২৯ জুন: সেই জজ মিয়া ‘তারকা আসামি’!২৯ জুন: এ গল্পের গাঁথুনি দুর্বল/স্বীকারোক্তিতে সাত অসংগতি।১১ আগস্ট: তদন্তে জজ মিয়ার জবানবন্দিই সিআইডির একমাত্র ভরসা!২১ আগস্ট: বারবার ধরা পড়ে আর ছাড়া পায় জঙ্গিরা।২০০৬২১ আগস্ট: জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি।১২ সেপ্টেম্বর: সব গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।৬ অক্টোবর: গত নির্বাচনের আগে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ছিল হরকাতুলের।২০০৭২১ আগস্ট: তদন্তের নামে চলছে নানা গল্প।২১ আগস্ট: হরকাতুল জিহাদের ১২ জঙ্গি গ্রেনেড হামলা চালায়।২১ আগস্ট: ‘আর্জেস’ গ্রেনেডের উৎস এখনো উদ্ঘাটিত হয়নি। ১৬ নভেম্বর: কাশ্মিরী জঙ্গিদের ঘনিষ্ঠ মাওলানা তাজ জানেন গ্রেনেডের উৎস।২০০৮১১ জুন: প্রথম অভিযোগপত্র; আসামি ২২ জন।২১ আগস্ট: জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত। ২১ আগস্ট: শেখ হাসিনাকে চারবার হত্যার চেষ্টা করে হরকাতুল জিহাদ।৬ জানুয়ারি: দুই অংশগ্রহণকারীকে ভারতে নিতে তথ্য গোপন করে জোট সরকার।১৫ মে: সাবেক উপমন্ত্রী পিন্টুরা তিন ভাই জড়িত, অভিযোগপত্র প্রস্তুত।২০০৯৩ আগস্ট: সরকারপক্ষের কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের আদেশ দেন আদালত।২১ আগস্ট: আর্জেস গ্রেনেড উদ্ধার হয়, মামলা হয়, উৎস খোঁজা হয় না।২০১১৩ জুলাই: সম্পূরক অভিযোগপত্র আদালত দাখিল করে সিআইডি। তাতে নতুন আসামি করা হয় ৩০ জনকে।২১ আগস্ট: আর্জেস গ্রেনেড উদ্ধার হয়, মামলা হয়, উৎস খোঁজা হয় না। ২৬ আগস্ট: সাজানো জবানবন্দির পর জজ মিয়াকে নিয়ে আদালতে বিরিয়ানি খান তদন্ত কর্মকর্তা।১২ নভেম্বর: জোটের মন্ত্রীদের সঙ্গে জঙ্গিদের ঘনিষ্ঠতা ছিল।২ ডিসেম্বর: ২১ আগস্ট গ্রেনেড হামলা বাবর-পিন্টুর সহযোগিতা পায় জঙ্গি।