রক্তের চাপ দুই হাতেই মাপা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সকেরা প্রায়ই রোগীর এক হাতে রক্তের চাপ (ব্লাড প্রেশার) পরিমাপ করেন। তবে গভীর স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করতে রোগীর উভয় হাতেই রক্তের চাপ পরিমাপ করা উচিত বলে দ্য লানসেট রিসার্চের এক গবেষণায় বলা হয়েছে। বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে। এক্সটার বিশ্ববিদ্যালয়ের পেনিনসুলা কলেজ অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির চিকিত্সক ক্রিস্টোফার ক্লার্ক ও তাঁর সহযোগীরা অতীতের ২৮টি গবেষণা পুনর্মূল্যায়ন করে এ মত দিয়েছেন। গবেষকেরা বলেছেন, বাম ও ডান হাতের রক্তের চাপের পার্থক্য গভীর স্বাস্থ্য সমস্যা চিহ্নিত করতে সক্ষম।গবেষকেরা সতর্ক করে বলেছেন, উভয় হাতের রক্তের চাপের বড় ধরনের পার্থক্য রক্তের চাপ-ঘটিত বিভিন্ন ব্যাধিসহ মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।চিকিত্সাবিজ্ঞানের বিদ্যমান নিয়মেও রোগীর উভয় হাতে রক্তের চাপ পরিমাপের নির্দেশনা দেওয়া আছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা অনুসরণ করা হয় না।