রক্তের প্রতিশোধ না নিয়ে যাব না: ফয়জুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মো. ফয়জুল্লাহ অভিযোগ করে বলেছেন, ‘আমাদের আলেমদের হত্যা করা হচ্ছে। আমরা এ রক্তের প্রতিশোধ না নিয়ে যাব না।’রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশ থেকে আজ রোববার সন্ধ্যায় মুফতি ফয়জুল্লাহ এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘ঢাকা মসজিদের নগরী। এই নগরীকে রক্তে রঞ্জিত করা হয়েছে। সরকারের যদি বঙ্গোপসাগরের সমান রক্তের প্রয়োজন হয়, আমরা তার চেয়েও বেশি রক্ত দিতে প্রস্তুত। আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস। আমরা যুগে যুগে রক্ত দিয়েছি। প্রয়োজনে এক সাগর রক্ত দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করব ইনশাআল্লাহ।’মুফতি ফয়জুল্লাহ উপস্থিত জনতার কাছে জানতে চান, ‘যদি আপনাদের নির্দেশ প্রদান করা হয়, তবে কারা কারা থাকবেন?’সরকারের প্রতি হেফাজতের হুঁশিয়ারিহেফাজতে ইসলামের সমাবেশে নেতারা অভিযোগ করে বলেছেন, বিভিন্ন স্থান থেকে সমাবেশের উদ্দেশে মিছিল নিয়ে আসার পথে তাঁদের বাধা দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। গুলি করা হয়েছে। অনতিবিলম্বে আক্রমণ বন্ধ করার আহ্বান জানান তাঁরা, অন্যথায় সমুচিত জবাব দিতে বাধ্য হবেন বলেও তাঁরা হুমকি দেন।সমাবেশে আরও বলা হয়, হেফাজতের কর্মীদের বাধা না দিয়ে এ মুহূর্তে তাঁদের আসার রাস্তা ছেড়ে দিতে হবে। অথবা যেখানে বাধা দেওয়া হবে সেখানেই লড়াই হবে।একই সঙ্গে সংগঠনটি সমাবেশ থেকে ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে। আজ বিকেল থেকে মতিঝিলের শাপলা চত্বরে সংগঠনটির সমাবেশ চলছে।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিল সংগঠনটি। কিন্তু গতকাল রাত পর্যন্ত পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি।তবে আজ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটিকে বেলা সাড়ে তিনটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত সেখানে সমাবেশ করতে অনুমতি দেয় পুলিশ।অনুমতি পাওয়ার পর দুপুর ১২টার দিকে হেফাজতের নেতা-কর্মীরা মতিঝিলের শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড়, শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজ পর্যন্ত অবস্থান নেন। তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। বেশ কিছু কর্মী বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছেন।