রক্ষা পেল আঁখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালার বাড়িতে কনে সেজে বসে আছে সপ্তম শ্রেণীর ছাত্রী আঁখি। বর হায়দার আলী আগের স্ত্রীকে তালাক দিয়ে আঁখিকে বিয়ে করবেন। যৌতুক হিসেবে তিন হাজার টাকাও নিয়েছেন। বিয়ের কথা ছিল গতকাল শুক্রবার। আঁখির বাবা নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের একরাম আলীকে নানাভাবে বুঝিয়েও বিয়ে বন্ধ করতে না পেরে থানায় খবর দেয় গ্রামবাসী। পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে। আঁখির মা আছিয়া বেগম বলেন, ‘ভুল বুঝতে পেরেছি। মেয়ে বড় না হলে আর বিয়ে দেব না।’ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বিয়ে বন্ধ করার সত্যতা নিশ্চিত করেন। নাটোর ও লালপুর প্রতিনিধি