রঘুনাথের পটচিত্রে লোকজ বাংলার ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাঁর। গাইবান্ধার গ্রামের সাধারণ পরিবারে জন্ম নেওয়া রঘুনাথের পক্ষে চারুশিল্পে পড়ালেখা করা সম্ভবও ছিল না। তবে শখের বশে ছোটবেলা থেকেই এঁকে গেছেন তিনি। রঘুনাথ এখন পেশাদার শিল্পী; তাঁর আকার বিষয় পটচিত্র। রঘুনাথের আঁকা পটচিত্র নিয়ে এবার রাজধানীতে তৃতীয়বারের মতো আয়োজিত হলো একক প্রদর্শনীর।ধানমন্ডির দৃক গ্যালারিতে গতকাল মঙ্গলবার বিকেলে রঘুনাথ চক্রবর্তীর একক প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী আবুল বারক্ আলভী ও শিল্পী তরুণ ঘোষ।দৃক গ্যালারিতে শুরু হওয়া শিল্পী রঘুনাথ চক্রবর্তীর প্রদর্শনীর নাম ‘শ্রদ্ধা’। প্রদর্শনীতে স্থান পাওয়া পটচিত্রগুলোতে উঠে এসেছে দুর্গা ও তাঁর সন্তানদের আবেগময় মুহূর্ত। আছে পেঁচা, কুমার, কামার, পাহাড়ি নৃত্য, পয়লা বৈশাখ, শ্রীকৃষ্ণের দুষ্টুমি, ময়ূর, মহাভারতের বিভিন্ন চরিত্র, বাউলসহ আবহমান বাঙালি সংস্কৃতির নানা উপাদান।সপ্তাহব্যাপী প্রদর্শনীতে ৫৫টি পটচিত্র স্থান পেয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে প্রদর্শনীটি।রঘুনাথ চক্রবর্তী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত পটচিত্র সরবরাহ করেন। শিল্পী বলেন, গ্রামীণ জীবন ও প্রকৃতি তিনি পর্যবেক্ষণ ও সাধনা করেছেন নিবিড়ভাবে; আর ছবি এঁকে গেছেন।চারুকলায় বিশেষ প্রদর্শনীগত কয়েক দশকে শিল্পকলার নির্মাণকৌশলে ঘটে গেছে বৈপ্লবিক পরিবর্তন। ত্রিমাত্রিক উপস্থাপনের বৈচিত্র্যময় আয়োজন বিশ্বশিল্পের অবয়বকে পাল্টে দিয়েছে। দেশেও এর ঢেউ লেগেছে এবং সমসাময়িক শিল্পীদের অনেকে এতে প্রভাবিত। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত ‘কনটেম্পোরারি অ্যান্ড নিউ ট্রেন্ড’ প্রদর্শনীতে এর প্রমাণ মিলল।একটি কর্মশালার শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন হয়। ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চারুকলা অনুষদে কনটেম্পোরারি অ্যান্ড নিউ ট্রেন্ড ইন আর্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১১ জন শিল্পী।শুরু হলো বিপাশার ‘ভ্রমি বিস্ময়ে’মঙ্গলবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী বিপাশা হায়াতের একক প্রদর্শনী ‘ভ্রমি বিস্ময়ে’।প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী বিপাশা হায়াতের বাবা ও নাট্যজন আবুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন শিল্পসমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম।এটি বিপাশা হায়াতের প্রথম একক প্রদর্শনী। ১০ দিনের এ প্রদর্শনীতে ৬৯টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ৩ নভেম্বর পর্যন্ত পর্যন্ত খোলা থাকবে।