২০১১ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া এই ধারাবাহিকে আজ থাকছে ১৯৯২ বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসঅনেকগুলো ‘প্রথম’-এর বিশ্বকাপ ১৯৯২। প্রথমবারের মতো খেলোয়াড়দের গায়ে চাপল রঙিন পোশাক, প্রথমবারের মতো হারিয়ে যাওয়া পোশাকের রঙে (সাদা) রং পাওয়া চর্মগোলক হলো কারও হননগোলা, কারও প্রহারঢেলা। প্রথমবারের মতো গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্ব শেষ করার পরিবর্তে সবাই খেলল রাউন্ড রবিন লিগে। অর্থাৎ সবার সঙ্গে সবাই খেলবে।এই আসরেই দুই দেশের আয়োজনে দ্বিতীয়বার অনুষ্ঠিত আয়োজক দলের একটি মাপা ওভারের ক্রিকেটে দুটো নতুন পরিকল্পনার সঙ্গে পরিচয় করিয়ে দিল নিউজিল্যান্ড। স্পিনার দিয়ে বোলিং ওপেন করানো (দীপক প্যাটেল) এবং ব্যাটিংয়ের সময় প্রথম ১৫ ওভারে ফিল্ডিং সীমাবদ্ধতার সুবিধা কাজে লাগিয়ে প্রতিপক্ষের পা ভেঙে দেওয়া, মাথা গুঁড়ো করে ফেলা এবং আঁতি ছিঁড়ে ফেলা। মার্টিন ক্রো কাজটি খুব সাফল্যের সঙ্গে করিয়েছেন মার্ক গ্রেটব্যাচকে দিয়ে। পরে তিনি বাঁকানো পথে শকট চালিয়েছেন মনের আনন্দে (দল ফাইনাল খেলতে না পারার পরও তিনি ম্যান অব দ্য সিরিজ, ১৯৯৯-তে যেমন ল্যান্স ক্লুজনার। ক্রো করেছিলেন ৪৫৬)।১৮ ভেন্যুতে অনুষ্ঠিত (১১টি ভেন্যু দিয়েছিল অস্ট্রেলিয়া, ৭টি নিউজিল্যান্ড) এই বিশ্বকাপেও গদিতে বসা চ্যাম্পিয়ন বড় দুর্দিন দেখল। অস্ট্রেলিয়া প্রথম পর্ব থেকেই বিদায় নিল। বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।অথচ অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের জয় ছিল সমান সমান, চারটি করে। পাকিস্তান এক বৃষ্টিবদান্যতার ম্যাচে তাদের ফাইনালের সঙ্গী ইংল্যান্ডের ভাগ থেকে একটি পয়েন্ট কমিয়ে দিয়েছিল। ওই কমে যাওয়ায় ইংল্যান্ডের কোনো ক্ষতি হয়নি, পরোক্ষ কিছু ক্ষতি হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের, তবে পাকিস্তানের হয়েছিল বড় লাভ।লাভের সেই ছবি বিস্মরণের প্রকোষ্ঠে পাকিস্তান কখনোই ঠেলতে পারবে না। কারণ বৃষ্টির উপহারডালা থেকে পয়েন্টটি তুলতে না পারলে (ম্যাচের ফলের ঘরে ‘নো রেজাল্ট’ লেখা হওয়ার সময় ৪০.২ ওভারে ৭৪ করে অলআউট হয়ে যাওয়া পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডের রান ছিল ৮ ওভারে ১ উইকেটে ২৪) পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে ‘কাড়াকাড়ি’ ও ‘মারামারি’ হয়ে যেতে পারত।পাকিস্তানের ভাগ্যের আকাশ থেকে অশুভ ছাড়া সেবার শকুনি ছায়া সরছিলই না। প্রথম পর্বের শেষ ম্যাচে যখন মাত্র তিনটি জয় নিয়ে অস্ট্রেলিয়া নামছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখনো পাকিস্তানের সেমিফাইনাল-ভাগ্য সুতায় ঝুলছিল। অস্ট্রেলিয়া যদি জেতে, তাদের লাভ হয় না, লাভ হয় ওয়েস্ট ইন্ডিজের, তারা তখন ১০ পয়েন্ট নিয়ে (পাকিস্তানের পয়েন্ট ৯) সেমিফাইনালে উঠে যেতে পারে। সে অবস্থায় অস্ট্রেলিয়াকে ২১৬ রানে আটকে দিয়ে (৬ উইকেটে/বুন ১০০) ব্রায়ান লারা হুমকি তৈরি করার পরও (৯৭ বলে ৭০) ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি।প্রথম পর্বে প্রথম ৫ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া পাকিস্তানকে পরে ৩টি ম্যাচেই জিততে হচ্ছিল, তার মধ্যে একটি তখন পর্যন্ত ভীতিসঞ্চারী ক্রিকেট খেলতে খেলতে পরাজয় ভুলে যাওয়া নিউজিল্যান্ডও ছিল। কাজটি পাকিস্তান করে দেখিয়ে সব অনিশ্চয়তাকে পায়ে দাবিয়ে এবং ভোমরার ভেতর ঢুকে থাকা দৈত্যদানোর পরান বধে বিশ্বকাপ পেড়ে আনার জাহাঁবাজিতে এগিয়ে গেল।নিউজিল্যান্ড টুর্নামেন্টে দুবার মাত্র হার দেখেছিল। দুবারই পাকিস্তানের সঙ্গে ‘খতরনাখ’ মোকাবিলায় এবং মাত্র চার দিনের ব্যবধানে।এই টুর্নামেন্ট শেষ দিকে এসে পাকিস্তানের পক্ষে এক ‘নাছোড়’ তরুণের আবির্ভাব দেখল। পরের দুই দশকে যাঁর পরিচিতি ‘মুলতানের সুলতান’। ইনজামাম-উল-হক; যিনি পাকিস্তান-ক্রিকেট ও টেস্ট-ক্রিকেটের অনেক অধ্যায়কে নতুন সম্পাদনায় সাজিয়ে দিয়েছেন।এই ইনজামাম পাকিস্তানকে ৩৭ বলে ৬০ রান না দিলে সেমিফাইনালে নিউজিল্যান্ডের ২৬২/৭ (মার্টিন ক্রো ৯১) ১ ওভার হাতে রেখে ডিঙাতে পারে না। বালকটি না হলে স্থিতির জন্য সময়ের এক বিশাল খণ্ড লাগিয়ে বসা পাকিস্তান (২৪ রানে ২ উইকেট হারানো পাকিস্তান ইমরান খান ও মিয়াঁদাদের সাবধানী নড়নে ২৫ ওভারে দলকে দিতে পেরেছিলেন মাত্র ৭০ রানের স্থিতি) ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলতে পারত কি না, বিশ্বপিতাই জানেন।তৃতীয় উইকেট জুটিতে ১৩৯ রান তুললেও দলের হাল ধরার জন্য আগেভাগেই নেমে আসা ইমরান (১১০ বলে ৭২), ‘বড় মিয়াঁ’ ও ‘নেভার সে ডাই-ম্যান’ মিয়াঁদাদ (৫৮) সাবধানে খেলতে খেলতে খুব কঠিন অবস্থায় নিয়ে গিয়েছিলেন দলকে। ওই অবস্থায় ওয়াসিম আকরাম (১৮ বলে ৩৫) ও ইনজামাম (৩৫ বলে ৪২) পাকিস্তানের জন্য প্রতিদ্বন্দ্বিতার স্কোর (২৪৯/৬) দাঁড় করিয়ে দেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই ছিল ওডিআই ক্রিকেটে পাকিস্তানকে সবচেয়ে গৌরবের অধিকারী করা ইমরান খানের শেষ ম্যাচ।একনজরে ১৯৯২ বিশ্বকাপদলীয় সর্বোচ্চ রান : ৩১৩/৭, শ্রীলঙ্কার, জিম্বাবুয়ের বিপক্ষেসবচেয়ে বেশি রান : ৪৫৬, মার্টিন ক্রোসর্বোচ্চ ইনিংস : ১১৯*, রমিজ রাজাসবচেয়ে বেশি উইকেট : ১৮, ওয়াসিম আকরামসেরা বোলিং : ৪/১১, মেরিক প্রিঙ্গলম্যান অব দ্য ফাইনাল : ওয়াসিম আকরামম্যান অব দ্য টুর্নামেন্ট : মার্টিন ক্রোজানেন কি!নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে কপিল দেব ১৬ বলে করেছিলেন ৩৩ রান। স্ট্রাইকরেট ২০৬.২৫! কমপক্ষে ৩০ রানের ইনিংসের মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইকরেটের।