রঙিন পোশাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল দল, নীল দল, সবুজ দল, হলুদ দল নামে বাহারি পোশাকে মাঠে এঁরা। তবে তাঁরা ক্রিকেট, ফুটবল, হাডুডু কিংবা কাবাডি খেলোয়াড় নন। এঁরা ধান কাটতে আসা মৌসুমি শ্রমিক। গত তিন-চার দিনে কিশোরগঞ্জের বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, লাল, নীল, সবুজ ও হলুদ দল নামে শ্রমিকেরা ধান কাটছেন। তাড়াইলের গজারিয়া হাওরে গতকাল কয়েকজন শ্রমিক জানান, রঙিন পোশাক পরে ধান কাটার মজাই আলাদা। তাড়াইল প্রতিনিধি