রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে গৌরনদী মিয়ার চর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে রচনা, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ আগস্ট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন খান, সদস্য মনির হোসেন, আবদুস সাত্তার প্যাদা, হিমাংসু কুমার, মুজাহার আলী সিকদার, আবদুস সালাম বেপারী প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।