রঞ্জিত ও মাদ্রাসার জন্য অনুদান
নীলফামারীর আলোচিত শিক্ষক রঞ্জিত কুমার রায় ও তাঁর মাদ্রাসার জন্য গঠিত তহবিলে আরও পাঁচ ব্যক্তি ৪২ হাজার টাকা অনুদান দিয়েছেন। এ নিয়ে মোট এক লাখ সাত হাজার টাকা জমা পড়ল।রঞ্জিতের জন্য ঘর এবং বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসার অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রথম আলো। সেই উদ্যোগে শামিল হতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। গত ৩১ মার্চ পর্যন্ত ঢাকার তিন ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) পৃথকভাবে ৬৫ হাজার টাকা অনুদান দেন। ৪ এপ্রিল একজন দেন চার হাজার টাকা, ৭ এপ্রিল একজন দেন ১০ হাজার, ১০ এপ্রিল একজন দেন তিন হাজার, ১১ এপ্রিল একজন দেন ১০ হাজার এবং ১৩ এপ্রিল অপর একজন ১৫ হাজার টাকা অনুদান দেন।প্রথম আলোর এই উদ্যোগে যে কেউ শরিক হতে পারেন। আগ্রহী ব্যক্তিরা প্রথম আলো ট্রাস্টের তহবিলে তাঁদের অনুদান পাঠাতে পারেন। অনুদান পাঠানোর ঠিকানা: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা।