রণেশ দাশগুপ্তর জন্মশতবর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ জানুয়ারি উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক সাহিত্যিক রণেশ দাশগুপ্তর জন্মশতবর্ষ। এই গুণী ব্যক্তিত্বের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার উদীচী কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম, সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও জামসেদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উদীচী কেন্দ্রীয় সহসভাপতি বদিউর রহমান।সংবাদ সম্মেলনে জানানো হয়, রণেশ দাশগুপ্তর শততম জন্মবার্ষিকীতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা মঞ্চে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি রণেশ দাশগুপ্ত আবৃত্তি উৎসব এবং ১৫ জানুয়ারি রণেশ দাশগুপ্ত জন্মশতবর্ষের অনুষ্ঠান।