রণেশ দাশগুপ্তর স্বপ্নই অন্ধকারে আলোর দিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাহিত্যিক-সাংবাদিক রণেশ দাশগুপ্ত স্বপ্ন দেখতেন শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজের। সে স্বপ্নের দ্যুতি ছড়িয়ে পড়েছে তাঁর সাহিত্যে ও কর্মে। আমরা সেই দ্যুতির ছটায় আলোকিত হতে পারি। সে আলো সারা দেশে ছড়িয়ে দিতে পারি। এ কাজে সবচেয়ে কার্যকর হতে পারে তরুণ প্রজন্ম।’গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ প্রাঙ্গণে রণেশ দাশগুপ্তর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানমালার সমাপনীতে বক্তারা এ কথা বলেন। ‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ স্লোগান উপজীব্য করে ১৩ জানুয়ারি শুরু হয় এ জন্মশতবর্ষ উদ্যাপন।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত গতকালের অনুষ্ঠান শুরু হয় সমবেত সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে। ছিল আলোচনা। অনুষ্ঠানে রণেশ দাশগুপ্তর পুনর্মুদ্রিত গ্রন্থ আলো দিয়ে আলো জ্বালা ও সৈয়দ মোহাম্মদ শাহেদ রচিত রণেশ দাশগুপ্তর জীবনীর মোড়ক উন্মোচন করা হয়।উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান ও ডাকসুর সাবেক সহসভাপতি মাহফুজা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, সংগঠনের সহসভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহসাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার। আলোচনা শেষে পরিবেশিত হয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাট্যাংশ।