রতনপুর ডিজিটাল একাদশ বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গ্রিন স্টার ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। খেলায় প্রথমে ব্যাটিং করে সাতবর্গ একাদশকে হারিয়ে রতনপুর ডিজিটাল একাদশ জয়লাভ করে।২ জানুয়ারি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রতনপুর মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রীধাম দাশগুপ্ত, কামরুল হাসান, হাজী দেলোয়ার হোসেন প্রমুখ।