রপ্তানি উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (বেপজা) ৩১তম গভর্নিং কমিটির বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ফেনী ইপিজেড বাস্তবায়ন, আদমজী জুট মিল পরিচালনার জন্য বিজেএমসির নেওয়া ৪০২ কোটি টাকার ঋণ পরিশোধসহ দেশের রপ্তানি খাত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ছাড়াও বেপজার গভর্নিং বডির সদস্যরা উপস্থিত রয়েছেন।