রফিকুল জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ার পর আত্মগোপনে থাকা রফিকুল ইসলাম খানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই নিয়োগ চূড়ান্ত করেন। রফিকুল ইসলাম খান জামায়াতের কেন্দ্রের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর কমিটির আমির ছিলেন। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি আত্মগোপনে আছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।