রফিকুলকে ‘রাজাকার’ বললেন শাজাহান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ব্যারিস্টার রফিক (রফিকুল ইসলাম মিয়া) রাজাকার। আমি জানতাম না তাঁর বাড়ি কোথায়। টক শোর পর কুমিল্লা থেকে এক লোক আমাকে চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন ব্যারিস্টার রফিক রাজাকার। এলাকায় সবাই তাঁকে রফিক রাজাকার হিসেবেই চেনে।’আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুরে মৌলভী আছমত আলী খান মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারের ফলক উন্মোচন অনুষ্ঠানে শাজাহান খান এ সব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা কমান্ড ইউনিটের কমান্ডার শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, মাদারীপুরের যুদ্ধকালীন কমান্ডার খলিলুর রহমান খান প্রমুখ।
রফিকুলকে ‘রাজাকার’ বললেন শাজাহান - The best home videos are hereনৌমন্ত্রীর বাবা সাবেক সাংসদ মৌলভী আছমত আলী খানের নামে মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারটির আজ নতুনভাবে নামকরণ করা হয়।গত ২২ অক্টোবর আরটিভির স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত টক শো ‘আওয়ার ডেমোক্রেসি’ অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আরটিভি অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করে দেয়।