রবার্ট গেটস ঝটিকা সফরে ইরাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আজ বুধবার এক ঝটিকা সফরে ইরাক পৌঁছেছেন। ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধসেনা’ প্রত্যাহারের এক দিন পর তিনি এই সফরে এলেন।রবার্ট গেটস বাগদাদে একটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিদায়ী কমান্ডার জেনারেল রায়মন্ড ওডিয়ারনো নতুন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল লয়েড অস্টিনের কাছে দায়িত্ব অর্পণ করবেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রতিশ্রতি মোতাবেক গত ৩১ আগস্ট ইরাক থেকে সব যুদ্ধসেনা প্রত্যাহার করেছেন। ফলে দেশটিতে মার্কিন সেনারা আর কোনো আনুষ্ঠানিক অভিযান চালাবে না। বর্তমানে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা রয়েছে। আগামী বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে বলে ঘোষণা দিয়েছে।—রয়টার্স।