রবার্ট ব্লেক ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক তিন দিনের সফরে গতকাল শনিবার বিকেলে ঢাকায় এসেছেন।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বিমানবন্দরে রবার্ট ব্লেককে স্বাগত জানান।রবার্ট ব্লেক বাংলাদেশে নারী উদ্যোক্তা ও আঞ্চলিক সহযোগিতাবিষয়ক সিম্পোজিয়ামে বক্তৃতা করবেন। ঢাকার একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তিনি সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি রাজনীতিক, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠক করবেন।