রবিন ফন পার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম : রবিন ফন সাশা পার্সিজন্ম : ৬ আগস্ট, ১৯৮৩ জন্মস্থান : রটারডাম, হল্যান্ডউচ্চতা : ৬ ফুটপজিশন : স্ট্রাইকারবর্তমান ক্লাব: আর্সেনালপ্রিয় ও অন্যান্যশৈশব আদর্শ : মার্কো ফন বাস্তেনযে ক্লাবেখেলতে চান : বার্সেলোনাপ্রিয় খাবার : লেটুস প্রিয় শিল্পী : ফিল কলিন্সঅবসর কাটে : পরিবারের সঙ্গে, গান শুনেগোল করেই দৌড়। মাঠের কোনায় ছুটে গিয়ে হাঁটু ভেঙে বসে দুই হাত প্রসারিত করা। যেন পুরো দুনিয়াটাকেই আলিঙ্গন করবেন। এটি আর্সেনালের ডাচ্ তারকা রবিন ফন পার্সির গোল উদ্যাপনের চিরচেনা দৃশ্য।বাস্তব এই দৃশ্যের সঙ্গে আরেকটি দৃশ্য কল্পনা করুন। কোনো এক নির্জন স্থানে ইজেলের সামনে দাঁড়িয়ে পার্সি। হাতে তুলি, ছড়িয়ে-ছিটিয়ে থাকা রঙের কৌটা। পৃথিবীর আর সবকিছু ভুলে ছবি এঁকে চলেছেন আপন মনে। কিংবা কোনো এক চৌরাস্তার মোড়ে পাথর খোদাই করে গড়ে তুলছেন ভাস্কর্য!কল্পনার এই দৃশ্যটাই হতে পারত বাস্তব। মা হোসে রাস চিত্রশিল্পী। বাবা বব ভাস্কর। সৃজনশীল মানুষ হিসেবে বাবা-মার চাওয়া ছিল, ছেলেও তাঁদের অনুসরণ করুক। কিন্তু ছেলে সেই পথ না মাড়িয়ে জীবন গড়েছেন ফুটবলে।প্রতিভা বলে কিছু যদি থেকে থাকে রবিন ফন পার্সির, সেটা ফুটবলেই, ভাস্কর্য কিংবা চিত্রশিল্পে নয়। পার্সির অকপট স্বীকারোক্তি, ‘বাবা-মার কাজের মধ্যে আমি কিছু দেখতে পাইনি। তাঁরা একটি গাছের দিকে তাকিয়ে তাতে বিস্ময়কর কিছু দেখতে পারেন। কিন্তু আমি একটা গাছই দেখি। তবে আমি মনে করি, আমি ফুটবলের শিল্পী।’ফুটবলের সঙ্গে পার্সির সখ্য খুব ছোটবেলায়। ছেলে শিল্পী না হলেও ফুটবলার হয়ে ওঠার পথে কোনো প্রতিবন্ধকতা ছিল না বাবা-মায়ের। রাস্তায় বন্ধুদের সঙ্গে খেলতে খেলতেই ফুটবলকে ভালো লাগা। পার্সির মধ্যে একটা কিছু দেখা গিয়েছিল বলেই মাত্র চার বছর বয়সে তাঁর জায়গা হয় রটারডামের এসবিভি এক্সেলসিওরের যুব একাডেমিতে। কিন্তু এক বছর পরই এক্সেলসিওর থেকে পার্সিকে ফেইনুর্ডের যুব প্রকল্পে ভর্তি করে দেন তাঁর বাবা। শোনা যায় এক্সেলসিওরের কোচের সঙ্গে সম্পর্ক হয়েছিল পার্সির মায়ের। সেই জেরেই পার্সির ক্লাব পরিবর্তন। পরে ছাড়াছাড়িও হয়ে যায় পার্সির বাবা-মায়ের। পক্ষ হিসেবে বাবাকেই বেছে নেন পার্সি। বাবার কাছাকাছি থাকার জন্য পার্সি আবার ফিরে আসেন এক্সেলসিওরে। ১৯৯৯ সালে আবার ফেইনুর্ডে। দুই বছর কাটানোর পর ক্লাবের মূল দলে অভিষেক। ২০০৪ সালে ইংল্যান্ড পাড়ি জমানোর পর আর্সেনালই তাঁর ধ্যানজ্ঞান।এই আর্সেনালেই কাটাচ্ছেন এখন ক্যারিয়ারের সেরা সময়। গত মৌসুমে করেছিলেন ২২ গোল। এবার ১৯ ম্যাচেই করে ফেলেছেন ১৭ গোল। ২০১০ বিশ্বকাপের রানার্সআপ হল্যান্ড দলের অংশ পার্সি জাতীয় দলের হয়ে ৬২ ম্যাচে করেছেন ২৫ গোল। ফর্মে থাকা পার্সির মধ্যে কেউ কেউ দেখছেন ডাচ্ কিংবদন্তি মার্কো ফন বাস্তেনের ছায়া! ভালো ফুটবলার হলেও ভদ্র ছেলের তকমা কখনোই জোটেনি পার্সির। অসদাচরণের জন্য স্কুলে চিহ্নিত হওয়া পার্সি প্রায়ই ক্লাস ফাঁকি দিতেন। কখনো কখনো ক্লাস থেকে বের করে দেওয়া হতো তাঁকে। মনে করা হয়, বাবা-মায়ের ছাড়াছাড়ি হওয়ার কারণেই বদমেজাজি হয়ে ওঠেন পার্সি। স্কুলের বাইরেও অশোভন আচরণের নজির আছে তাঁর। একবার ফেইনুর্ডের কোচ বার্ট ফন মারউইকের সঙ্গে লেগেই গিয়েছিল তাঁর! ধর্ষণের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।প্রচণ্ড জেদি ফন পার্সি দীর্ঘদিনের বান্ধবী বুশরাকে নিয়ে ঘর বেঁধেছেন। দুই ছেলেমেয়ে নিয়ে এখন সুখের সংসার পার্সির। ছেলের নাম শাকিল ও মেয়ের নাম দিনা লায়লা। মরোক্কান বংশোদ্ভূত বুশরা ধর্মে মুসলমান। গুঞ্জন আছে পার্সিও নাকি ধর্মান্তরিত হয়েছেন। তবে এ নিয়ে কখনোই মুখ খুলতে চান না পার্সি। জীবন সম্পর্কে পার্সির উপলব্ধি, ভালো থাকতে হলে, মাঠে কিংবা মাঠের বাইরে সফল হতে হলে, ঘরে শান্তি থাকা চাই। সেই শান্তি আছে পার্সির পরিবারে। আছে অনাবিল সুখ। আর আছে বলেই পার্সি এখন আর্সেনালের অপরিহার্য খেলোয়াড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেও বাড়িয়ে বলা হয় না।