রবিন হুডের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন হুড খ্যাত তারকা জোনাস আর্মস্ট্রংকে অর্থদণ্ড করেছেন যুক্তরাজ্যের ব্ল্যাকপোল আদালত।আজ বুধবার বিবিসি অনলাইন জানিয়েছে, মায়ের বাসার বাইরে মদ্যপান করে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার কারণে আদালত তাঁকে ১০০ পাউন্ড অর্থদণ্ড এবং আদালতের খরচ পরিশোধের নির্দেশ দেন।ট্যাক্সিচালক ভাড়া চাওয়ায় গাড়িতে থুতু ছিটিয়ে ড্রাইভারকে এক ঘুষি মারার চেষ্টা করেন ২৯ বছর বয়সী এই তারকা। এতেও ক্ষান্ত হননি আর্মস্ট্রং। পুলিশকে গালিগালাজও করেন তিনি।আদালত জানিয়েছেন, আর্মস্ট্রংয়ের কাছে ট্যাক্সি ভাড়া পরিশোধের কোনো অর্থ ছিল না। তাই এ ধরনের ঘটনা ঘটেছে। আর্মস্ট্রং আদালতের এ অভিযোগ স্বীকার করেছেন।গত ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ডুরহাম সড়কে এ ঘটনা ঘটে।