রবীন্দ্র উৎসব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার আয়োজনে দুই দিনের রবীন্দ্র উৎসব শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বিশ্বকবির সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন।বিকেল সাড়ে পাঁচটায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী । দুই দিনের উৎসবে দেশের বরেণ্য শিল্পীরা সংগীত ও নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মিলন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি জানানো হয়।