রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ মে বিবর্তন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহবুবুর রহমান। রবীন্দ্রনাথের শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাসুদেব বসু, নীতিশ চন্দ্র কর্মকার, আবদুল হাই, নমিতা রানী বিশ্বাস ও গুলশান আরা। পরে বিবর্তনের বন্ধুরা কবিতা আবৃত্তি করেন। এদিকে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা শাখার উদ্যোগে উদীচীর সত্যেন সেন মঞ্চে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপিত হয়।