রবীন্দ্র-নজরুল
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ছিল সন্ধ্যায় মূল মিলনায়তনে। অধ্যাপক আনিসুজ্জামানের সঞ্চালনায় এই পর্বে আলোচনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম, সীতাকান্ত মহাপাত্র ও ফখরুল আলম।আলোচকেরা বলেন, বাংলা ভাষার এই দুই অন্যতম প্রধান কবির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গুণগ্রাহিতা ছিল। রবীন্দ্রনাথ যেমন কবি নজরুল ইসলামকে আশীর্বাদ করে বসন্তগীতি নাটকের বইটি উৎসর্গ করেছেন, তেমনি নজরুল সঞ্চিতা উৎসর্গ করেছেন কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।রবীন্দ্রনাথের মধ্যে নিসর্গ, সৌন্দর্য ও মানবতার বাণী প্রাকশিত হয়েছিল। নজরুলের কবিতা ও গান বাংলা কাব্যে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছিল। প্রচুর আরবি-ফারসি শব্দের ব্যবহার ও অসাম্প্রদায়িক চেতনায় তিনি কবিতার আঙ্গিক, ছন্দ ও বিষয়ে নতুন মাত্রা যোগ করেছিলেন।এই পর্বের শুরুতে শিল্প অদিতি মহসিন রবীন্দ্রসংগীত এবং শিল্পী খায়রুল আনাম শাকিল নজরুলসংগীত পরিবেশন করেন।