রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংরক্ষণ, রবীন্দ্র চর্চা ও গবেষণার জন্য শাহজাদপুর ও শিলাইদহে শান্তিনিকেতনের আদলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি এ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ ও তাঁদের নিয়ে গবেষণার জন্য অনুরূপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ আহ্বান জানান। প্রসঙ্গত, কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে গত শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে না দেওয়ার ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মনোভাব সেই একদলীয় বাকশাল সরকারের মতোই রয়ে গেছে। আলালকে বিদেশে যেতে না দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। কেননা, সংবিধানে এ দেশের নাগরিককে এ অধিকার দেওয়া হয়েছে। খোন্দকার দেলোয়ার বলেন, এ আচরণের মধ্য দিয়ে সরকারের ফ্যাসিস্ট মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলালকে অবিলম্বে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, বিনা দরপত্রে বিদ্যুেকন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার কারণে জটিলতা বাড়বে। এতে রাষ্ট্রকে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।