রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে গতকাল শিলাইদহ কুঠিবাড়িতে মানববন্ধন করেছে খোকসা-কুমারখালী ছাত্রকল্যাণ সংসদ। কুঠিবাড়িতে উপস্থিত শত শত মানুষ ও অতিথির বক্তব্যেও ছিল একই কথা। রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শিলাইদহে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানমালার বাইরেও বিস্তীর্ণ এলাকাজুড়ে বসেছে পাঁচ দিনের গ্রামীণ মেলা। বিকেলে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে।