রবীন্দ্রচর্চায় আত্মশুদ্ধি ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীতবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। এতে শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন সংস্কৃতি সংগঠনের ৫৬ জন কর্মী অংশ নেন। গত ৩ ও ৪ সেপ্টেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। দুই দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষক নিলোৎপল সাধ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। সংগঠনের জেলা সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিসিমাস চৌধুরীর সঞ্চালনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) কামরুল আলম, প্রশিক্ষক নিলোৎপল সাধ্য, সুবীর ঘোষ, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অংশগ্রহণকারী রিনা রায় ও সোমাদাস বিউটি। কর্মশালায় অংশগ্রহণকারীরা হলেন রিমি দত্ত পুরকায়স্থ, বিদিশা গোলদার তুলি, বিপাশা সরকার, ফারিয়া নাহার কেয়া, উৎস দাশ, চন্দ্রিমা রায়, কাকলী দেবনাথ মনি, চন্দ্রিমা রায় বৃষ্টি, তন্বী দেব, সোমা দাস বিউটি, নিপা রায়, শুভজিৎ সেন, অয়ন চৌধুরী, মৈত্রেয়ী ঘোষ, অদিতি দাশ, রেদোয়ান ইসলাম, শিল্পী রানী সরকার, রুপা বণিক, মুবিন আহমদ, জান্নাতুল ফেরদৌস রিমি, রাইয়ান আলম, শিল্পী দাস, শিবা দাস, দোলনা রায়, রূপা কর, অদ্বিতীয়া প্রেরণা, রাকিবা ইসলাম, ফারজিয়া হক, সৌরভ দাস, অন্যনা অগ্নি, সোনিয়া তালুকদার, পাঞ্চালী চক্রবর্তী, তানজিনা আক্তার, শায়ন্তনী রায়, কেয়া রায় চৌধুরী, অনামিকা কর, রীনা রানী রায়, তিন্নী তালুকদার, অন্তরা খাসনবীশ, সোহেল রানা, আপ্তাব রহমান, আহসান জামিল, লুবাবা মাইশা কবীর, অরূপ চৌধুরী, রুম্পা দাস, পাপিয়া ভট্টাচার্য, সংগীতা রায়, পিকু চৌধুরী, শ্যামল আচার্য, তপা সেন, জবা রায়, লাভলী সরকার লুনা, নীপা দাস, সমাপ্তি সরকার, মনিকা চন্দ, দেবশ্রী রায় প্রমুখ।